বুধবার, ২৯ মে, ২০২৪

কোমড়ে ব্যাথা (তৃতীয় পার্ট)

 কোমরের ব্যথা রোগীর জন্য কিছু পরামর্শ

কোমড়ে ব্যাথা

০ কাজ করার সময় করসেট ব্যবহার করুন।
০ সব সময় শক্ত সমান বিছানায় ঘুমাবেন।
০ কোনো জিনিস তোলার সময় সোজা হয়ে বসে তুলবেন।
০ চেয়ারে বসার সময় ঘাড় ও পিঠ সোজা রেখে বসবেন।
০ ফোমের বিছানায় ঘুমাবেন না এবং ফোমের (নরম সোফা) সোফায় অনেকক্ষণ বসবেন না।
০ একই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না।
০ ঝুঁকে বা মেরুদণ্ড বাঁকা করে কোনো কাজ করবেন না।

০ ভারী কোনো জিনিস যেমন বেশি ওজনের থলি, পানিভর্তি বালতি ইত্যাদি বহন করবেন না।
০ পিঁড়িতে বসে কোনো কাজ যেমন মাছ কাটা, শাক-সবজি কাটা ইত্যাদি করবেন না।
০ টিউবওয়েল চেপে পানি ওঠাবেন না।
০ ঝরনায় অথবা সোজা হয়ে বসে তোলা পানি দিয়ে গোসল করবেন।
০ সিঁড়ি দিয়ে ওঠার সময় মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে উঠবেন ও নামবেন।
০ হাই হিল জুতা ব্যবহার পরিহার করুন।

০ মোটা ব্যক্তিদের শরীরের ওজন কমাতে হবে।
০ যানবাহনে চড়ার সময় সামনের আসনে বসবেন কখনো দাঁড়িয়ে থাকবেন না।
০ ঘুম থেকে ওঠার সময় যেকোনো এক দিকে কাত হয়ে উঠবেন।

লেখক : বাত, ব্যথা ও প্যারালাইসিস বিশেষজ্ঞ এবং
অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পা ব্যাথা (পার্ট - ৪)

পা মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। যার পা নেই সেই বুঝে পায়ের মর্মকথা। পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টার ফ্যাসাইট...